ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
লামায় জমি দখল প্রতিবাদে অনাথ আশ্রম শিশুদের মানববন্ধন

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৭ বার পঠিত

লামা উপজেলায় জমি দখলের অপচেষ্টা, হুমকি-ভয়ভীতি প্রদর্শন ও শিশুদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামস্থ রংখ্রেদঃ অনাথ আশ্রমের শিশুরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে আশ্রম পরিচালক উথোয়াইগ্য মার্মা বলেন, উপজেলার বিভিন্ন এলাকার মারমা, খিয়াং, খুমি, চাক, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের প্রায় ১২২ জন এতিম অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদেরকে আশ্রমে লালন পালনসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু স্থানীয় মোঃ ইউছুপ নিজেকে সাংবাদিক ও কৃষকলীগ সভাপতি পরিচয়ে আশ্রমের বৈধ ভোগদখলীয় জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের উপর প্রভাব বিস্তার এবং তার সহযোগিদের মাধ্যমে আশ্রমের লোকদেরকে নিয়মিত ভয়ভীতি সৃষ্টি করছেন। বিশেষ করে তার সহযোগি আবুল হোসেন (আবু মিয়া) আশ্রমে অনাধিকার প্রবেশ করে শিশুদের মধ্যে আতংকের সৃষ্টি করছেন। মিথ্যা দাবী তুলে তথা কথিত ২৫০নং হোল্ডিং এর জমির অজুহাতে আশ্রম উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন মোঃ ইউছুপ। এই অবস্থায় আশ্রমের শিশুদের মানসিক ও শারিরীক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী তুলে উথোয়াইগ্য মার্মা আরও বলেন, আশ্রমের জমির উপর সকল অবৈধ অপচেষ্টা বন্ধসহ জমির প্রকৃত অবস্থা যাচাই করে ইউছুপ কর্তৃক মিথ্যা দাবী প্রতিহত করতে হবে। মানববন্ধন শেষে লামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এঁর বরাবর স্মারকলিপি দেন।
অপরদিকে উথোয়াইগ্য মার্মার সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে অভিযুক্ত মোঃ ইউছুপ জানান, লামা উপজেলার ২৯৩ নং ছাগল খাইয়া মৌজার ২৫০ নং হোল্ডিং এর মালিক আলুংসে মার্মা থেকে ৩৫ শতক জমি ক্রয় করে ভোগ করে আসছেন। একই হোল্ডিং থেকে উথোয়াইগ্য মার্মার মায়ের নামে ৫শতক জমি ক্রয় করে সেখানে বসতঘর করে তারাও স্থীত আছেন। মোঃ ইউছুপ আরো দাবী করেন, উথোয়াইগ্য মার্মা আশ্রমের নামে আমার ক্রয়কৃত ৭শতক জমি জবর দখল করেন। পরে আমি ২০২৫ সালের ২৫ জুলাই উপজেলা নির্ব্যহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী মামলা করি। মামলার প্রক্ষিতে আদালত বিবাদীর প্রতি বিরোধীয় জায়গায় স্থিতিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের নির্দেশনার পরে উথোয়াইগ্য মার্মা আরও প্রায় ৫শতক জায়গা জবর দখলের পায়তারা করছেন। এসব ঘটনায় সর্বশেষ গত ৭ এপ্রিল উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি, যা তদন্তাধীন আছে। বর্তমানে উথোয়াইগ্য মার্মা আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে চরম মিথ্যাচারের মাধ্যমে স্পর্শকাতর ইস্যু তৈরি করে এলাকায় অশান্তি ও আমার জমি দখলের ষড়যন্ত্র করছেন।
আরও পড়ুন:




















