ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

লামায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

জাহিদ হাসান,বান্দরবান 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৮০ বার পঠিত

যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে বান্দরবানের লামায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’। এই উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই গণঅভ্যুত্থান এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মাধ্যমে জনগণের অধিকার আদায়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। এই দিনের চেতনাকে ধারণ করে দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।আলোচনা শেষে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, এবং আইসিটি কর্মকর্তা সুব্রত দাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫