ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
লামায় জ্বালানি গ্যাস-তেলের দোকানে মোবাইল কোর্ট

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৪৯ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: লামা পৌরসভার বিভিন্ন জ্বালানি গ্যাস ও জ্বালানি তেলের দোকানে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা স্থাপন, অতিরিক্ত মজুতদারি না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
অভিযানকালে একাধিক গ্যাস ও তেলের দোকান পরিদর্শন করা হয়। এ সময় সিলিন্ডার গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে “সততা পোল্ট্রি” নামীয় একটি দোকানকে সতর্কতামূলক এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরিদর্শনকৃত অন্যান্য সকল দোকানে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শিত থাকতে দেখা যায়, যা প্রশাসনের দৃষ্টিতে সন্তোষজনক বলে জানানো হয়।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে লামা থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















