ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

লামায় প্রতিবাদে সরব পানিবন্দি নাগরিকরা

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৭৩ বার পঠিত
সমস্যা সমাধানে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগকে দুই সাপ্তাহের আল্টিমেটাম লামা পৌরসভা ৭ নং ওয়ার্ড নয়া বাজার ও পাশের জনবসতিতে জমে থাকা পানি নিস্কাশন ও সড়ক জনপথ বিভাগের দুর্ণীতি ও ড্রেন নির্মাণে প্রশাসনের মিথ্যা আশ্বাসের প্রতিবাদে মিছিল মানববন্ধ অনুষ্ঠিত।মঙ্গলবার ২৯ জুলাই বিকেল ৪টায় লামা পৌরসভার ৭ নং ওয়ার্ড মধুঝিরি নয়াপাড়া নামক স্থানে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে পানি নিস্কাশনে দ্রুত ড্রেন নির্মাণের জন্য দাবি জানান।মানবন্ধনে ভুক্তভোগী গ্রামবাসী শতাধিক নারী পুরুষ অংশ নেন। প্রধান সড়কের পাশে ড্রেন না থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে নয়াপাড়া গ্রামের ৪০টি পরিবার বিগত ৪ মাস ধরে জলমগ্ন হয়ে চরম দুর্ভোগে পড়েন। বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন বারবার চেষ্টা করেও গুটি কয়েক পরিবারের বাধার মুখে জন ভোগান্তি লাগবে কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না। এ ক্ষেত্রে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ বরাবরই বেখেয়ালি। প্রধান সড়কে জলাবদ্ধতার ফলে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্পেটিং সড়ক নষ্ট হচ্ছে। সড়কের জায়গা না রেখে বহুতল স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানানো হয়। বিরাজমান সমস্যা সমাধানে আগামী ১৫ দিনের মধ্যে যদি কর্তৃপক্ষের উদ্যােগ লক্ষ্য করা না যায়; তবে ১৬ আগস্ট সড়ক অবরোধ করে গ্রামবাসীরা প্রতিবাদ করবেন মর্মে আল্টিমেটাম দেন। মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র রিপোর্টার মোঃ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন, মোঃ দুলাল, মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় প্রতিবাদে সরব পানিবন্দি নাগরিকরা

সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫