ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লামায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাহিদ হাসান,বান্দরবান:   বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল তিনটায় লামা উপজেলা পরিষদ চত্বরে বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।আয়োজকেরা জানান, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপির নেতা–কর্মী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়।
আয়োজকদের দাবি, লামা উপজেলায় কোনো রাজনৈতিক ব্যক্তির উদ্যোগে একসঙ্গে ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ একটি বড় পরিসরের সহায়তা কর্মসূচি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

লামায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬