ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গর্ভবতী বন্যহাতি নিহতসহ এক কৃষকের মৃত্যু

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৪৯ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে লামা-চকরিয়া সীমান্তবর্তী লামা এলাকায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২শত ফুট ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি নিহত হয়েছে। গত সোমবার(৬ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে লামা-চকরিয়া সীমান্তবর্তী বিছইন্যাঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ফরিদুল আলম (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক ফরিদ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী এলাকার মৃত আলী আহমদের ছেলে। এদিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গর্ভবতী বন্যহাতি নিহত হয়েছে। সোমবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎ এর তারে জড়িয়ে বন্যহাতি নিহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ দিকে স্থানীয় সূত্রে জানা যায়, কুমারী চাককাটা এলাকায় হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়েই কৃষক ফরিদ ও গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে। এক কৃষক ও হাতি নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের তদন্ত টিম উপস্থিত হয়েছে, বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যুর সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাতির আক্রমণে নিহত কৃষক ফরিদুল আলমের পরিবারকে বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন:


















