ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
লামায় ভয়াবহ লোডশেডিং, ভূতুড়ে বিল ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা: রামু থেকে বদলি হওয়া প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৮০ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ লোডশেডিং, ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিভাগের নানা অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে লামা উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে এলাকার বিদ্যুৎ ব্যবস্থার চরম অবনতির জন্য সম্প্রতি রামু থেকে লামায় বদলি হয়ে আসা আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীকে দায়ী করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়।বেলা ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে লামা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা, ঘন ঘন লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।প্রতিবাদ সভায় বক্তারা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার করুণ দশা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, লামা উপজেলায় দৈনিক ১৪-১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। একদিকে বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও, গ্রাহকদের কাছে আসা ভূতুড়ে বিল নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। অভিযোগ করা হয়, মিটার রিডিং ছাড়াই অনুমাননির্ভর বিল তৈরি করা হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।সভায় বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী মো:কামরুজ্জামান,মো: মিজান, দুলাল, আরিফুল ইসলাম এবং মোঃ শামসুল হক। বক্তারা বলেন, কক্সবাজারের রামুতে বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর বিরুদ্ধে এর আগেও রাজস্ব আত্মসাৎ, গ্রাহক হয়রানি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাকে লামা উপজেলায় বদলি করার পর থেকেই লামার বিদ্যুৎ ব্যবস্থায় নানা সমস্যা ও অনিয়মের অভিযোগ বাড়ছে। বক্তারা অবিলম্বে লামা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ভূতুড়ে বিল বাতিল করে সঠিক বিল প্রণয়ন এবং বিদ্যুৎ বিভাগের সকল অনিয়ম বন্ধের দাবি জানান। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।লামা উপজেলার সর্বস্তরের জনসাধারণ আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আরও পড়ুন:



















