ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
লামায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ড্রেজার মেশিন ও বিপুল বালু জব্দ

লামায় মোবাইল কোর্ট: ড্রেজার মেশিন ও বিপুল বালু জব্দ

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ৮২ বার পঠিত
বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ছয়টি ড্রেজার মেশিন, বিপুল পরিমাণ পাইপ এবং আনুমানিক ৩,২০,০০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।পূর্ব চাম্বি, আজিজনগর এবং সরই ৪নং ওয়ার্ডের পাঁচটি ভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১০০ ফুট প্লাস্টিক পাইপ এবং প্রায় ৫০ ফুট হোস পাইপও জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তর, বান্দরবানের সহকারী পরিচালক কর্তৃক অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনটি এনফোর্সমেন্ট মামলা দায়ের করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় লামা থানা পুলিশ এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সক্রিয় সহযোগিতা করেন।লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ সুরক্ষায় এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ড্রেজার মেশিন ও বিপুল বালু জব্দ

লামায় মোবাইল কোর্ট: ড্রেজার মেশিন ও বিপুল বালু জব্দ

সর্বশেষ পরিমার্জন: ০৭:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫