ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১০০ মৎস্যচাষীকে বিনামূল্যে পোনা বিতরণ

জাহিদ হাসান
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৬২ বার পঠিত
বান্দরবানের লামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে ১০০ জন মৎস্যচাষীর মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এই মৎস্য পোনা বিতরণ করা হয়। লামা উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন তালিকাভুক্ত মৎস্যচাষীকে উন্নত জাতের ৩ কেজি করে মাছের পোনা (রুই, কাতলা) দেওয়া হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মৎস্য উৎপাদনে চাষিদের উৎসাহিত করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। পোনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হিল মারুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সুবিধাভোগী মৎস্যচাষীগণ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, “মাছের চাহিদা পূরণে মৎস্যচাষ একটি গুরুত্বপূর্ণ খাত। সরকার মৎস্যচাষীদের নানাভাবে সহায়তা করে যাচ্ছে। পোনা বিতরণের এই উদ্যোগ চাষীদের জন্য খুবই উপকারী হবে।”উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হিল মারুফ জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আরও কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সফল মৎস্যচাষীদের পুরস্কৃত করা এবং মৎস্যচাষ বিষয়ক পরামর্শ প্রদান। তিনি আশা প্রকাশ করেন, এই পোনা বিতরণের মাধ্যমে এলাকার মৎস্য উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১০০ মৎস্যচাষীকে বিনামূল্যে পোনা বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫