ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৬২ বার পঠিত
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সার্বিক পরিস্থিতি, জনবল সংকট নিরসনে রোববার  (২৭ জুলাই ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।সভায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোলেমান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি সুজন চৌধুরী।সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসক ও জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা এবং চিকিৎসা সেবায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়। ডাঃ গোলাম মোস্তফা নাদিম এই সংকট নিরসনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং এই সমস্যাগুলো সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরার গুরুত্বারোপ করেন।
উপস্থিত সাংবাদিকবৃন্দ হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তাদের পক্ষ থেকে সংকট নিরসনে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫