ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
লামা তথ্য অফিসের উদ্যোগে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১২:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ৫০ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লামা তথ্য অফিসের আয়োজনে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি, সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লামা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী অফিসার রূপায়ন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, মৎস্য অফিসার, এলজিইডি উপজেলা প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, একাউন্টস অফিসার, শিক্ষা অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ। অতিথি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন- লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাক ও কর্ণফুলীর রিপোর্টার মোঃ কামাল উদ্দিন, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং দৈনিক আমার দেশ পত্রিকার রিপোর্টার নুরুল কবির আরমান।আলোচনা সভায় শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে রফিকুল ইসলাম তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণের তারুণ্যকে কাজে লাগানোর কথা বলেছেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজুমান তার বক্তব্যে সকল সেক্টরে নবীন-প্রবীণের সমন্বয়ে দেশ গঠনের কথা বলেছেন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে সাবেক মেয়র আমির হোসেন তার বক্তব্যে বয়স্কদের অভিজ্ঞতা ও তারুণ্যের উদ্দীপনায় দেশ গঠনের উপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ অতিথি কৃষি অফিসার সমৃদ্ধ দেশ গঠনে সামাজিক আন্দোলনের উপর জোর দিয়েছেন। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার দুর্নীতি ও অনিয়ম থেকে বের হয়ে এসে সবাই বিপ্লবের চেতণা লালনের আহ্বান জানান।
আরও পড়ুন:


















