ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
লামা পৌরসভায় সেবা সপ্তাহ শুরু: বকেয়া ফি ও বিল পরিশোধে ৫০% জরিমানা মওকুফ

মো:ফাহিম,লামা(বান্দরবান) প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪ বার পঠিত

বান্দরবানের লামা পৌরসভায় পৌর নাগরিকদের বিভিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘সেবা সপ্তাহ’। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই সময়ের মধ্যে বকেয়া হোল্ডিং কর, পানির বিল, লাইসেন্স ফিসহ অন্যান্য ফি ও বিল পরিশোধ করলে ৫০ শতাংশ জরিমানা মওকুফের বিশেষ সুযোগ পাবেন পৌরবাসী।লামা পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর নাগরিকদের বিভিন্ন ফি ও বিল বকেয়া রয়েছে। এই বকেয়া সহজে পরিশোধের সুযোগ দিতেই সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এতে একদিকে যেমন নাগরিকরা জরিমানা মওকুফের সুবিধা পাবেন, তেমনি পৌরসভার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।মঙ্গলবার সকালে সেবা সপ্তাহের উদ্বোধন করেন লামা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এবং পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দ।পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন নাগরিকদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকলের নিয়মিত কর ও ফি পরিশোধ করা জরুরি। সেবা সপ্তাহে ৫০ শতাংশ জরিমানা মওকুফের সুযোগ নিয়ে বকেয়া পরিশোধ করে পৌরসভাকে সহযোগিতা করুন।’ তিনি আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।পৌর কর্তৃপক্ষ আশা করছে, এই বিশেষ উদ্যোগের ফলে বহু বকেয়া বিল আদায় হবে এবং পৌরসভার উন্নয়নমূলক কাজ আরও দ্রুত এগিয়ে যাবে।
আরও পড়ুন:


















