ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
লালপুরে আওয়ামীলীগের ১৭ জন নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

বিশেষ প্রতিনিধি, নাটোর
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৫৫ বার পঠিত

নাটোরের লালপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে জয় বাংলা শ্লোগান দেওয়া নিয়ে বিএনপি কর্মীদের সাথে আওয়ামীলীগের সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় আওয়ামীলীগের ১৭ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহম্পতিবার দুপুরে এজাহার ভূক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হকের আদালতে আত্নসমর্পণ করে জামিনের আবেদন জানায়। শুনানী শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭জনের জামিন নামুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী ,লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল।
জানা যায়, চলতি বছরের ৩১ মার্চ উপজেলা বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে গুলিবর্ষণের ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে সুজাত নামের এক বিএনপির কর্মী আহত হন। এঘটনায় আহতের বাবা আরজেদ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন:






















