ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
লালপুরে বৈধ বালুঘাটে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি নাটোর
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৮৫ বার পঠিত

নাটোরের লালপুরে পদ্মা নদী এলাকায় বৈধ বালুঘাটে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোল্লা ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপুর পদ্মা নদীর তীরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চলতি মৌসুমে উপজেলার পদ্মা নদী এলাকার দিয়ার বাহাদুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকা দিয়ে বৈধ বালি মহাল ইজারা নেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহফুজ হক সোহাগ বলেন, ঈশ্বরদীর বিএনপির নেতা জাকারিয়া পিন্টু সহ তার ছোট ভাই মেহেদী প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা তা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় ষড়যন্ত্র আমাদের নিরীহ শ্রমিক ও মাঝিদের মারধর, সাজানো অস্ত্র উদ্ধারের নাটক এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় লিপ্ত হয় ওই চক্রটি।
আমরা পিন্টু ও মেহেদী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবিষয়ে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন:






















