ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লোহাগড়ায় ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাঁচুড়িয়া বিলে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

পরে উপজেলার ১৭ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মোট ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকালে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ মাছুম খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলি আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, রুইজাতীয় মাছের পোনা উপজেলার ১৭ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ছাড়া হয়। এর মধ্যে মাইটকুমড়া গুচ্ছগ্রামের পুকুর -১ এ ১০ কেজি, মাইটকুমড়া গুচ্ছগ্রামের পুকুর-২ এ ১০ কেজি, নবগঙ্গা নদী- ২৮ কেজি, বাকা খাল লক্ষীপাশা- ২৮ কেজি, জয়পুর খাল (নতুন খননকৃত)- ২৮ কেজি, লাহুড়িয়া খাল (নতুন খননকৃত)- ৩০ কেজি, পাঁচুড়িয়া বিল- ২৮ কেজি, ধলুইতলা বিল- ২৮ কেজি, বাহিরপাড়া বিল- ২৮ কেজি, শৈলধোঁয়া বিল- ২৮ কেজি, মাটিয়াডাঙ্গা মাদ্রাসা মারকাজুল উলুমিদ্বীন ও এতিমখানা পুকুর- ১০ কেজি, মাকড়াইল লালমিয়া এতিমখানা পুকুর- ১০ কেজি, ধলুইতলা সাজেদা করিম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পুকুর- ১০ কেজি, কলাগাছি কাঞ্চনপুর রাধাগোবিন্দ সেবা আশ্রয় পুকুর- ১০ কেজি, নবগঙ্গা ডিগ্রী কলেজ পুকুর- ১০ কেজি, মঙ্গলহাটা নুরানী ট্রেনিং মাদ্রাসা পুকুর- ১০ কেজি ও নোয়াগ্রাম বড় জামে মসজিদ পুকুর- ১১ কেজি করে পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ মাছুম খান বলেন, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পুরণ হবে। তবে এই পোনামাছগুলো যেন বড় হওয়ার আগেই কেউ কারেন্ট জাল বা ক্ষতিকর পদ্ধতিতে শিকার না করে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান জানান, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে সুষ্ঠু ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের আমিষের চাহিদা পুরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।##

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

লোহাগড়ায় ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত

সর্বশেষ পরিমার্জন : ০৬:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬