ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই

মোঃশহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা বাগেরহাট।
মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টর অধীন সুন্দরবন সাব সেক্টরের যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই। শনিবার (১৮ জুলাই)  ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। জীবনসঙ্গী (স্ত্রী) হারানোর ঠিক ১০ দিনের মাথায় তিনিও বিদায় নিলেন। এই দম্পতির মৃত্যুর পর পরিবারে আর কোনো উত্তরসূরি রইল না।
বিএনপির রাজনীতির সাথে জড়িত নিঃসন্তান নজরুল ইসলাম লাল ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক । তিনি শরণখোলা উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্বও পালন করেছেন।
শরণখোলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে মো. নজরুল ইসলাম লাল একজন সদালাপী, সমাজহিতৈষী ও ‘সাদা মনের মানুষ’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন। তাঁর এই প্রয়াণে স্থানীয় সচেতন সমাজ, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আদর্শবাদী ও নির্লোভ এই মানুষটি জীবদ্দশাতেই সমাজসেবার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। নিজের মৃত্যুর আগেই তিনি তাঁর ব্যক্তিগত জমিজমার একটি বড় অংশ স্থানীয় এতিমখানায় দান করে গেছেন।
মরহুমের পারিবারিক  সূত্রে জানা যায়, আজ শনিবার (১৮ জুলাই) আসর নামাজ বাদ তাঁর নিজ গ্রাম আমড়াগাছিয়া স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন পরিবার-শিক্ষা প্রতিষ্ঠান-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

রাজশাহীর ১৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শরণখোলায় বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই

সর্বশেষ পরিমার্জন : ০৯:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬