ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
শহীদ শেখের উদ্যোগে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৯০ বার পঠিত

পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। কর্মের জন্য শিক্ষা চাই, বেকারত্ব দূরীকরণ চাই। এমন একটি শিক্ষা চাই, শিক্ষার শেষে কর্ম চাই।এই প্রতিপাদ্য সামনে রেখে গোয়ালন্দে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে, গোয়ালন্দ পৌর জামতলা এলাকায় আর রহমানিয়া হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তা শহীদ শেখ লিখিত বক্তব্য উল্লেখ করেন বাংলাদেশে পরবর্তী প্রজন্মকে উদ্যোক্তা তৈরি করার জন্য পাঠ্যবস্তুকে লিপিবদ্ধ তৈরি করার বিষয়ে সকল প্রকার ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে আসুন একসঙ্গে কাজ করি। বেকার মুক্ত দেশ গড়ি।
সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কে এম আব্দুল মুহিত হীরা সাবেক অধ্যক্ষ সরকারি কামরুল ইসলাম কলেজ। মোহাম্মদ গোলাম গাউস সহকারী অধ্যাপক রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, মোহাম্মদ আব্দুল সালাম শেখ সহকারী অধ্যাপক রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, আবু বক্কর সিদ্দিক উপজেলা কৃষকদলের অন্যতম নেতা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সিকদার, সিনিয়র সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ, মানবাধিকার কর্মী ওসমান ও ইমন, সাংবাদিক রাজু আহমেদ সহ প্রায় অর্ধশ শতাধিক ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বক্তব্য বলেন, ‘বেকারত্ব নয়, উদ্যোক্তা তৈরি করতে হবে’। এ ছাড়া নারী, শিশু, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিকসেবা নিশ্চিত এবং স্বচ্ছতা, জবাবদিহির পাশাপাশি টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সব স্তরে বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দায়িত্ব নিয়ে উদ্যোক্তা তৈরি হয়ে অর্থের প্রয়োজন ছাড়াই ইচ্ছাশক্তির বলে অগ্রণী ভূমিকা রাখতে হবে।তাছাড়া তারা রাষ্ট্রের কাছে দাবি জানান আগামীতে পাঠ্যপুস্তকে উদ্যোক্তা তৈরির জন্য বইতে লিপিবদ্ধকরণ প্রয়োজন।


















