ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো: আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৮১ বার পঠিত
বগুড়ার শাজাহানপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। গত ১০ জুন (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর গ্রামের জনৈক জাহিদুল মাস্টারের কবরস্থানের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. রনি বাবু (২৫) উপজেলার বড়পাথার দক্ষিণপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে, অপরজন মো. ইয়াসিন আলী (৩৪) একই গ্রামের পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেন খোকার ছেলে। আটককৃত রনি বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে পাঁচটি মাদক মামলার তথ্য রয়েছে।মামলাগুলোর মধ্যে রয়েছে ২০১৯, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের একাধিক মামলা, যেগুলোতে তাকে অভিযুক্ত করে চার্জশিটও প্রদান করা হয়েছে।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহতি থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শাজাহানপুরে মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫