ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শাজাহানপুরে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ৬৮ বার পঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মোকসেদ আলী প্রাং (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। মোকসেদ আলী উপজেলার মানিকদিপা (পদ্মাপাড়া) গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মোকসেদ আলী ৩০ মে (শুক্রবার) বিকেলে টেংড়ামাগুর বাজার থেকে পান-সুপারী ক্রয় করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বাঁশবাড়িয়া বগুড়া-নাটোর মহাসড়কের পাশে নাজিম আলীর রাইচ মিলের পাশে ধানের জমির আইলে প্রস্রাব করার জন্য বসলে একটি বিষাক্ত সাপ তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে কামড় দেয়। বিষের যন্ত্রণায় তিনি পাকা রাস্তার পাশে পরে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ বিধি মোতাবেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:























