ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে ১৪টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

‎মো: আব্দুল হান্নান, ‎শাজাহানপুর (বগুড়া) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৫১ বার পঠিত

‎বগুড়ার শাজাহানপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের নেতৃত্বে, শাজাহানপুর থানার এসআই ইয়াসিন আলী ও তাঁর সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ১০ জুলাই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চুপিনগর ইউনিয়নের কচুয়াদহ রঙ্গিলা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে মোট ১৪টি চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

‎‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে প্রাকৃতিক মাছের প্রজনন ও সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎‎স্থানীয়রা জানান, খুব সহজে বেশি মাছ ধরার এই জাল ব্যবহার দেশি প্রজাতির মাছ অস্তিত্ব সংকটে ফেলেছে। স্থানীয়রা নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ভয়াবহ ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শাজাহানপুরে ১৪টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫