ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শাজাহানপুরে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

মো: আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৬১ বার পঠিত

বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই মোঃ ছাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার চোপীনগর ইউনিয়নের কামারপাড়া হাটে চায়ের দোকানে থেকে মোঃ আব্দুর রাজ্জাক শুকটু (৬১) এবং মোঃ আব্দুর রাজ্জাক সরকার (৬০) কে ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।আটককৃত আব্দুর রাজ্জাক শুকটু কামারপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে এবং মোঃ আব্দুর রাজ্জাক সরকার একই গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে।
আসামি আব্দুর রাজ্জাক সরকারের বিরুদ্ধে পূর্বেও শাজাহানপুর এবং বগুড়া সদর থানায় ৭টি এবং আব্দুর রাজ্জাক শুকটু এর বিরুদ্ধে শাজাহানপুর থানায় ১টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ)। তিনি জানান, আটককৃত আসামি দ্বয়ের নিকট থেকে ১০ পিচ করে মোট ২০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:






















