ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শার্শায় ৭ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

​জিল্লুর রহমান :
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণসহ রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ৩৪০০.৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

​গতকাল মঙ্গলবার রাতে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। আটককৃত পাচারকারী রিপন শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী রিপনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বার ছাড়াও ৪ লাখ টাকা মূল্যের ২টি মোটরসাইকেল, ৪০ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল ফোন এবং ১২ হাজার টাকা মূল্যের ১টি স্মার্ট ঘড়ি উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের বারগুলো যশোরের সরকারি ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত অন্যান্য মালামাল ও আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসন ও এমপির প্রতিনিধি দলের পরিদর্শন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শার্শায় ৭ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

সর্বশেষ পরিমার্জন : ০৮:৫৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬