ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শাহ্‌মখদুম থানায় গভীর রাতে ডিবি পুলিশের অভিযান 

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ৭১ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ্‌মখদুম থানা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ওই এলাকায় ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল অবস্থান করছে এবং তারা যেকোনো সময় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করে ডিবি পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজন ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় তারা সিলিন্দা বটতলা এলাকার স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিছু বস্তু ফেলে রেখে পাশের একটি আমবাগানের ভেতর দিয়ে রাতের অন্ধকারে আত্মগোপন করে।
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর ডিবি পুলিশ স্থানীয় নৈশপ্রহরীদের উপস্থিতিতে পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির একপর্যায়ে আওয়ামী লীগ কার্যালয়ের পূর্ব পাশের একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির গায়ে ইংরেজিতে “MADE IN USA” লেখা রয়েছে। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ তাৎক্ষণিকভাবে জব্দ করে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাতের অন্ধকার ও আমবাগানের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানার সহযোগিতায় সন্দেহভাজনদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শাহ্‌মখদুম থানায় গভীর রাতে ডিবি পুলিশের অভিযান 

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬