ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে: এটিএম কামরুল ইসলাম

মো. রায়হান মাহামুদ:   শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

কালীগঞ্জ উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ এবং বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর পারভীন জাহান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সুমাইয়া বিনতে শরীফ, শারমিন শাহী ও মনিরা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

গঙ্গাচড়ার তিস্তা নদী থেকে নৌকা সহ ১০০ বোতল এসকাপ জব্দ

27 July 2026

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে: এটিএম কামরুল ইসলাম

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬