ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শিক্ষার্থী-শিক্ষক সংবর্ধনায় গফুর চৌধুরী চেয়ারম্যান 

কক্সবাজার প্রতিনিধি :
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২৬ বার পঠিত
কক্সবাজারের উখিয়ার থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় কৃতি ৫৯ শিক্ষার্থী ও ৬ শিক্ষককে সংবর্ধিত করেছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।থাইংখালী শিক্ষক পরিবারের সভাপতি ও থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুদ্দিন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, পালংখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল আলা রোমান, পালংখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি রশিদ আহমেদ চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ, কক্সবাজার আদালতের পেশকার ফরিদুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এমন আয়োজন অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষক সমাজের প্রতি আমাদের সর্বদা সম্মান ও কৃতজ্ঞতা থাকা উচিত।সভাপতির বক্তব্যে কামরুদ্দিন মুকুল বলেন, থাইংখালী শিক্ষক পরিবার সবসময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যৎ পথচলায় আরও এগিয়ে যেতে সহায়তা করবে।অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, শিক্ষকদের সম্মাননা ও শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যেই ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৮ এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ৪১ জন৷ তাদেরকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়৷ একই সঙ্গে থাইংখালী উচ্চ বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৬ জন শিক্ষকদেরও আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, গতবছর ২৪ সালে উপজেলা পালংখালী ইউনিয়নের প্রাথমিক স্কুল ও ইবতে মাদ্রাসার ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলে সেখান থেকে ৫৯ জন উত্তীর্ণ হয়৷
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিক্ষার্থী-শিক্ষক সংবর্ধনায় গফুর চৌধুরী চেয়ারম্যান 

সর্বশেষ পরিমার্জন: ১২:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫