ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৮ মে ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লা স্তুপ থেকে রিভলবার ও গুলি উদ্ধার

মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ৩৫ বার পঠিত
কিশোরগঞ্জ শহরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিন  উদ্ধার করা হয়েছে।
গত রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জান্নাত রেষ্টুরেন্ট এর বিপরীত পার্শ্বে একটি গাছের গোড়ায় ময়লা আবর্জনার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার  গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয় অস্ত্রটি পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকা রেললাইনের নিছে ময়লা আবর্জনার স্তুপ থেকে পাওয়া যায়,যা এলাকায় ইতিমধ্যে নানাবিধ উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায় , উদ্ধারকৃত রিভলবারটি দীর্ঘদিন ধরে সেখানে রাখা হয়েছিল কি না কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা  হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কে বা কারা এর সঙ্গে জড়িত,সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শহরের আজিম উদ্দিন উচ্চ  বিদ্যালয়ের পাশে ধুপাবাড়ির মোড় সংলগ্ন রেলক্রসিং এলাকা থেকে একটি রিভলবার  ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
  উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ময়লা স্তুপ থেকে রিভলবার ও গুলি উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ১২:৩২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫