ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

সৈকত, সাভার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩০ বার পঠিত

সৈকত, সাভার প্রতিনিধি: আশুলিয়ায় ১০বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত আসামির নাম ডা. জাহিদুল ইসলাম, এ ঘটনায় তার স্ত্রী ডা. মারিয়া আক্তারের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
রবিবার(২২ফেব্রুয়ারী) দুপুরে এই তথ্য জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার।এর আগে শনিবার(২১ফেব্রুয়ারী) রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিং এর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছামিয়া আক্তার(১০),পাবনা জেলার মো রজ্জব আলির মেয়ে।
ভুক্তভোগী গৃহকর্মীর মা জানায় গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে ভুক্তভোগী শিশু। প্রথম মাসে আদর যত্ন করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। তারা স্বামী স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন শুরু করে গৃহকর্মী শিশুর ওপর। গরম খুন্তি দিয়ে জিহ্বায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে গতকাল ওই ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ডা. জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।



















