ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

শীর্ষ সন্ত্রাসী-মাদক সম্রাট শাকিল মোল্লা গ্রেফতার 

মোঃ রায়হান মাহামুদ :
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৫০ বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে খুনি, চাঁদাবাজ, মাদক সম্রাট ও অপহরণের ১১ মামলার আসামী সন্ত্রাসী শাকিল মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার প্রেস বিজ্ঞপ্তি সূত্রে শনিবার বিকেলে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে জনৈক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে কল করে কালীগঞ্জ থানাকে জানায় যে, উপজেলার কলাপাটুয়া গ্রামের সন্ত্রাসী শাকিল মোল্লা তার পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতরে জামালপুরের কাপাইস গ্রামের বাছির উদ্দিন ব্যাপারীর পুত্র রাসেল ব্যাপারীকে (৩৮) আটক করে পৌনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবিতে মারপিট করছে। খবর পেয়ে রাত ১টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা শামীম, এসআই (নিঃ) মোঃ রাসেল, এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ, এএসআই (নিঃ) মোঃ ইনছান আলী, এএসআই (নিঃ) জামিল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ কলাপাটুয়া গ্রামে শাকিল মোল্লার বাগানের মধ্যে পরিত্যাক্ত মুরগীর খামারে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ভিকটিম রাসেল ব্যাপারীকে উদ্ধার এবং আঃ করিম মোল্লার পুত্র সন্ত্রাসী শাকিল মোল্লা (৩৫), রাতকানা গ্রামের নূর চাঁন আকন্দের পুত্র গোলজার হোসেন (৩৬), বড়গাঁও গ্রামের বাবুল মোড়লের পুত্র নাইম (২৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভিকটিম রাসেল বাদী হয়ে ১৩ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ১১) দায়ের করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, সন্ত্রাসী শাকিল মোল্লার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও অন্যান্য ধারায় পাঁচটি মামলাসহ মোট ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। শনিবার দুপুরে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শীর্ষ সন্ত্রাসী-মাদক সম্রাট শাকিল মোল্লা গ্রেফতার 

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫