ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে
  • ই-নাগরিক ভাবনা
  • নাগরিক মাল্টিমিডিয়া
  • নাগরিক পরিবার
  • প্রতিনিধি হতে নির্দেশনা
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
  • 🏠
  • বহির্বিশ্ব
  • শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লির কৌশলী নীরবতা

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লির কৌশলী নীরবতা

  • আর্ন্তজাতিক ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৯ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক:   সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক টেকসই করতে হলে তা অবশ্যই ‘পারস্পরিক স্বার্থের পরীক্ষায়’ উত্তীর্ণ হতে হবে।

শনিবার (২২ আগস্ট) দিল্লিতে ‘ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে’ বক্তব্য দেওয়ার সময় জয়শঙ্কর এসব কথা বলেন। অনুষ্ঠানে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে, সে বিষয়ে তার মন্তব্য জানতে চাওয়া হয়। এর জবাবে জয়শঙ্কর নির্দিষ্ট কোনো উত্তর না দিয়ে দুই দেশের সম্পর্কের গভীরতা ও মূলনীতির ওপর গুরুত্বারোপ করেন।

জয়শঙ্কর বলেন, ‘যেকোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি দুই দেশের জন্যই সমানভাবে কাজ করা প্রয়োজন। একতরফা স্বার্থের ভিত্তিতে দীর্ঘমেয়াদি কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না।’

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি আশা করি না যে আমার প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থেই কাজ করবে। আমি যেমন তাদের স্বার্থকে স্বীকৃতি দিতে ও সম্মান জানাতে চাই, তেমনি প্রত্যাশা করি যে তারাও ভারতের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। যখন উভয় পক্ষ একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারে, তখনই সম্পর্ক মসৃণভাবে এগিয়ে যায়।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। তার বিরুদ্ধে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধসহ শতাধিক মামলা রয়েছে। ঢাকা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য নয়াদিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালেও ভারত এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।

এদিকে কূটনৈতিক মহলে আলোচনা চলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে ব্যাক-চ্যানেলে আলোচনা চলছে বলে জানা গেছে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়ে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, জয়শঙ্করের এই মন্তব্য সেই প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর : আর্ন্তজাতিক ডেস্ক
এ জাতীয় আরও খবর

কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলা, অলৌকিকভাবে বাঁচলেন ভারতীয়রা

ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভ ইসলাম ও অনিয়ন্ত্রিত অভিবাসনের ফল: ট্রাম্প

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৩

আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র

গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

দেবিদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন

পেছালো এইচএসসির ফল প্রকাশের তারিখ

গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত

জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লির কৌশলী নীরবতা

সর্বশেষ পরিমার্জন : ০২:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬