ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
হলদীগ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন এক কৃষক।
শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকের গাছ কেটে ফেলার অভিযোগ

মোঃশাহ্ আলম
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪২ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন এক কৃষক। ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, হলদীগ্রাম এলাকার মৃত ইউছুফ আলীর পুত্র কৃষক মোঃ জুব্বার আলী (৩৫) প্রতিদিনের মতো কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, প্রতিপক্ষ মৃত আলহাজ্ব লাল মিয়ার পুত্র মোঃ সাহাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আবিদা সুলতানা (৪৫) পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দা ও কাস্তি নিয়ে তার জমির ১৫ শতাংশ কাকরুল ক্ষেত কেটে ফেলে। জুব্বার আলী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কাকরুল গাছ কাটতে নিষেধ করলে বিবাদীরা উত্তেজিত হয়ে তাকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা চালায়। এ সময় তিনি প্রাণ ভয়ে দৌড়ে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি রক্ষা পান। তিনি আরও অভিযোগ করেন, বিবাদীরা কাকরুল ক্ষেত নষ্ট করে তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করেছে। চলে যাওয়ার সময় তারা প্রকাশ্যে হুমকি দেয়- “আইনের আশ্রয় নিলে তাকে রাস্তা-ঘাটে পেলে হত্যা করে লাশ গুম করবে।” এ ঘটনায় ভুক্তভোগী কৃষক উপজেলা নির্বাহী অফিসারের নিকট ও থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজন গ্রামবাসীর নামও উল্লেখ করা হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন


















