সিনি: স্টাফ রিপোর্টার: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এতে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। এ নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।
এর আগে, সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালেই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশে।
নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) শপথ গ্রহণ করবেন এবং বঙ্গভবনে প্রবেশ করবেন। ইতিমধ্যে বঙ্গভবন ত্যাগ করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
ঢাকা, বাংলাদেশ
,
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ
-
সিনি: স্টাফ রিপোর্টার - সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- ১৮ বার পঠিত
সম্পর্কিত খবর :
সিনি: স্টাফ রিপোর্টার
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com



























