ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীপুরে গভীর জঙ্গলে ১২ ঘোড়ার দেহাবশেষ, মাংস নিয়ে গেছে চক্র

  • মোঃ আল-আমিন
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পঠিত
মোঃ আল-আমিন:    গাজীপুরের শ্রীপুরে একটি গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, কোনো একটি অপরাধী চক্র নির্জন স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে চলে গেছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সকালে স্থানীয় কয়েকজন কৃষক বনের মধ্যে ঘাস কাটতে গিয়ে প্রথম ঘোড়াগুলোর দেহাবশেষ দেখতে পান। স্থানীয় বাসিন্দা কবির সরকার জানান, আঞ্চলিক সড়ক থেকে বনের ভেতরের দিকে চলে যাওয়া একটি পায়ে হাঁটা পথের দুই পাশে ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। দৃশ্যটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, রাতের আঁধারে এখানে ঘোড়াগুলো জবাই করে শুধু মাংস নিয়ে যাওয়া হয়েছে।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন প্রধান বলেন, কৃষকদের কাছ থেকে খবর পেয়ে আমি বিষয়টি জানতে পারি। ধারণা করা হচ্ছে, গত রাতে ১০ থেকে ১২টি ঘোড়া এখানে জবাই করা হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, ঘটনাস্থলটি লোকালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এবং বেশ নির্জন। সেখানে তল্লাশি চালিয়ে ১২টি ঘোড়ার মাথা ও অন্যান্য দেহাবশেষ পাওয়া গেছে। কোনো চক্র ঘোড়ার মাংস পাচারের উদ্দেশ্যে এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এই মাংস কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে। দ্রুতই দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়া হবে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শ্রীপুরে গভীর জঙ্গলে ১২ ঘোড়ার দেহাবশেষ, মাংস নিয়ে গেছে চক্র

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬