ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শ্রীপুরে ট্রাক চাপায় নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ৭১ বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে ঔষধ কিনতে গিয়ে ট্রাকের চাপায় মো. আশরাফুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আশরাফুল (৪০) উপজেলা মাওনা ইউনিয়নের মাওনা মধ্যেপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।শুক্রবার ১১ (এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। নিহতের  চাচা রাসেল জানান, আশরাফুল জৈনাবাজার একটি ফার্মেসিতে ঔষধ কিনতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে  ঘটনা স্থলের তিনি মারা যায়। তার মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শ্রীপুরে ট্রাক চাপায় নিহত ১ 

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫