ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

জিয়াউর রহমান, মাগুরা:   মাগুরার শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তখলপুর গ্রামের কামাল বিশ্বাসের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত মাহাফুজ শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে। সে দৈনিক চুক্তিভিত্তিক মজুরিতে শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইলেকট্রিশিয়ানের কাজ করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলার তখলপুর গ্রামে  বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয় মাহফুজ খান। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ অফিসের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খুশি খাতুন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শ্রীপুর পল্লী বিদ্যুত অফিসের লাইন ম্যান সুমন গাজী ও ইয়াছিন নামে দুই কর্মচারী আহত হয়েছে। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে নিহত মাহফুজ খানের বড় ভাই মুরাদ খান বলেন, পল্লী বিদ্যুতের লাইনের খাম্বায় উঠিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে আবার চালু করায় আমার ভাই বিদ্যুৎ শর্ট করে মারা গেছে। ও বিদ্যুৎ অফিসে ভ্যান চালাতো। তাকে কেন বিদ্যুতের খাম্বায় উঠালো? আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন বলেন, আজ ১ টা ৪৫ মিনিটের দিকে তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের জন্য ২ জন লাইন ম্যানকে পাঠানো হয়। পরবর্তীতে জানতে পারি বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান নামে মারাত্মক আহত হয়েছে। সংবাদ পাওয়ার পরপরই আমি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার আসল কারণ তদন্তের পর জানা যাবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
16 October 2026

মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ১১:০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬