ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীপুরে ভূয়া দুইজন এসএসসি পরীক্ষার্থী পুলিশের হাতে আটক

টিপুসুলতান, শ্রীপুর (গাজীপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১১৫ বার পঠিত

শ্রীপুরে ভূয়া দুইজন এসএসসি পরীক্ষার্থী পুলিশের হাতে আটক। গাজীপুরের শ্রীপুরে দুই এসএসসি পরীক্ষার্থী বদলে টাকার বিনিময়ে অন্য দুইজন ব্যক্তি প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক! শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জৈনা বাজার আদর্শ টেকনিক্যাল স্কুল এন্ড কমার্শিয়াল ইনস্টিটিউট এর দুই জন পরীক্ষার্থীর পরিবর্তে (এস.এস.সি২০২৫) পরীক্ষা দিতে গিয়ে আটক দুই জন।
মঙ্গলবার (৬ মে) শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,পৌরসভার কেওয়া পুর্বখন্ড গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন, ও পৌর ৩ নং ওয়ার্ড লোহাগাছ গ্ৰামের সামসুল আলমের ছেলে জোনায়েদ আহাম্মদ সাগর,এরা দুজনই প্রক্সি দিতে এসেছিলেন।
মামুন ও সাগর জানায়,জৈনাবাজার আদর্শ টেকনিক্যাল স্কুল এন্ড কমার্শিয়াল ইনস্টিটিউট এর শিক্ষার্থী খায়রুল ইসলাম ও রানা মোল্লার প্রক্সি পরীক্ষা দিতে আসছিলেন তারা। তাদের সাথে নির্দিষ্ট একটা টাকার চুক্তি ছিল ওই টাকার অংশ থেকে ৫ হাজর টাকা পেয়ে তারা পরীক্ষা শুরু করে। পরীক্ষার অষ্টম দিন বিল্ডিং মেনটেনেন্স পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে তারা আটক হয়।
শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনের সময় প্রক্সি দিতে আসা মামুুন ও সাগরের আচরণে সন্দেহ হয় পরিদর্শকের। এরপর আইডি কার্ডের সঙ্গে ছবির মিল না পাওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রক্সি দিতে আসার কথা স্বীকার করে।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, চলমান এসএসসি দিতে আসা দুইজনকে আটক করা হয়েছে। তারা দুজন জৈনা বাজার আদর্শ টেকনিক্যাল স্কুল এন্ড কমার্শিয়াল ইনস্টিটিউট এর দুই জন পরীক্ষার্থীর পরিবর্তে (এস.এস.সি২০২৫) পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, চলমান এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়ে।
আটককৃত ওই দুজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:


















