ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম):   ১১ দলীয় ঐক্যজোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী (কুড়িগ্রাম)  উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাওডাঙ্গা ইউনিয়নে আয়োজিত একটি মাদকবিরোধী কর্মসূচিতে সংসদ সদস্য ড.আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা ছাত্রদলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তারা ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, মাদক একটি জাতীয় ও সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। মাদকবিরোধী কার্যক্রমকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নিজেদের অবস্থান তুলে ধরেন।

Share this news as a Photo Card

11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬