কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) প্রতিনিধি: ৬ জুলাই সোমবার সকাল ১১ টায় এ কে এম ফজলুল হক মিলন সংসার সদস্য গাজীপুর ৫ কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজে এস ,এইচ, সি ও আলিম পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থী সুন্দর এবং সু ব্যবস্থাপনায় পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা নিয়ে সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষসহ পরীক্ষার দায়িত্বে নিয়োজিতদের সাথে কথা বলেন।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফি হাবিবুল্লাহ, সরকারি শ্রমিক কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক ও প্রভাষক। সংসার সদস্য পরীক্ষার্থীদের কুশল বিনিময় এবং পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারেন তার জন্য প্রতিটি রুমে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রাখার জন্য বলেন এবং কোন পরীক্ষার্থী বিশেষভাবে অসুস্থ হইলে তাদেরকে মেডিকেল টিমের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য পরামর্শ দেন।
পরে আর একটি অনুষ্ঠানে কালিগঞ্জ পৌরসভার হতদরিদ্র ও অসহায় নারী , পুরুষের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করেন এমপি মহোদয়।
পাশাপাশি জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় দিবস উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন বোর্ড আয়োজনে আলোচনা সভা চেক বিতরণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নায়েবুর রহমান (ভি পি মাসুদ) চেয়ারম্যান ,ইউসিসিএ লি: কালিগঞ্জ গাজীপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সরকারি গবেষণাগার ভূমি জাকিয়া সারওয়ার লিমা , পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রদান করেন ও কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব সহ জেলা, উপজেলা বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সদস্য সহ বিভিন্ন সমিতির সদস্যগণ।

কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) প্রতিনিধি 



















