ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে — ইউএনও

এম.জে.এ মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৮:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৬৭ বার পঠিত

সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে বিচক্ষণ হতে হবে। কারণ সাংবাদিকরা জাতির বিবেক, গণতন্ত্রের চোখ। সাংবাদিকদের অনৈক্য, বিভক্তি, আপোষকামী মনোভাব ও রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে অনেক ক্ষেত্রে সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে স্থানীয় ডায়না রেস্তোরাঁয় আয়োজিত দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উদযাপন প্রস্তুতি পরিষদের পরিচিতি সভা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।তিনি আরও বলেন, “দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্য ও সংগ্রামের পথচলা ৪৫ বছর পূর্তি স্থানীয় সাংবাদিকদের জন্য নিঃসন্দেহে গৌরবের বিষয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। সঞ্চালনা করেন আব্দুল আউয়াল ভূইয়া। প্রধান আলোচক ছিলেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ খোকন।
বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মো. ছিদ্দিকুর রহমান আমিন ও ইঞ্জিনিয়ার মাহবুব আলম ভূইয়া।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মো. ময়নাল হোসেন, আক্তার হোসেন, এটিএম সাইফুল ইসলাম মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজয় টিভি’র দেবীদ্বার প্রতিনিধি মো. এনামুল হক, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হুরবানু আক্তার পলি, দৈনিক ভোরের সূর্যদয়ের মো. সফিউল আলম রাজিব সরকার, দৈনিক নাগরিক ভাবনার এমজে এ মামুন, এশিয়ান টিভির মো. নেসার উদ্দিন, নন্দিত টিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা, কুমিল্লার আলোর সহবার্তা সম্পাদক মামুনুর রশিদ সাংবাদিক মো. রুহুল আমিন হাজারী, সাংবাদিক মনির মোশাররফ, সাংবাদিক মো. শাহ জালাল, মো.সাংবাদিক আব্দুল আউয়াল সরকার, মো. আব্দুল হালিম সরকার, মো. আবুল কালাম, তাছকিয়া রহমান প্রতিভা, সাংবাদিক মো: সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় ২০২৬ সালের জানুয়ারি মাসকে সামনে রেখে এবিএম আতিকুর রহমান বাশারকে আহ্বায়ক ও মো. এনামুল হককে সদস্য সচিব করে ২৭ সদস্যের প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপকমিটির পরিচিতি তুলে ধরা হয়।অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
আরও পড়ুন:





















