ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কাউখালীতে লাউ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ২২৫ বার পঠিত

????????????

পিরোজপুর অফিস :: কাউখালীতে রবিবার (১জুন) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদার হাট মহাজন বাড়ির উঠানে ২০২৪ /২৫ অর্থ বছরে এসএসিপি এর আওতায় গ্রীষ্মকালীন লাউ চাষের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা সোমা দাস। এ সময় বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা  মাইনুল হুদা রোমান, সাখাওয়াত হোসেন তুহিন প্রমুখ। উল্লেখ্য উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৬০ জন কৃষক /কৃষাণী দিনব্যাপী মাঠ দিবসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি কর্মকর্তা সোমা দাস ব্যবসায়িকভাবে লাউ চাষের  উৎপাদনে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি আরো বলেন অনাবাদি খালি জায়গা বিভিন্ন ফসলের আওতায় আনতে হবে। কৃষকের উদ্দেশ্যে বলেন, লতা জাতীয় সবজি মাচায় চাষ করলে সবজি নষ্ট হবে না।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কাউখালীতে লাউ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫