ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সনাক পিরোজপুরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ২৬১ বার পঠিত
পিরোজপুর অফিস :: পরিবেশ ও জীববৈচিত্রের সুরক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি, অধিপরামর্শ কার্যক্রম এবং এ সংক্রান্ত বহুমুখী উদ্যোগকে উৎসাহিত করতে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫। এ উপলক্ষে আজ রবিবার (১ জুন) বেলা ১১টায় শহরের টাউন ক্লাব সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক), টি আই বি, পিরোজপুর এর উদ্যোগে এক মানববন্ধন আয়োজন করা হয়। আগামী ২০৪০ সালের মধ্যে সারা বিশ্বে প্লাস্টিক দূষণমুক্ত অঞ্চল হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী প্রতিবছর ৪৩০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয় যার দুই তৃতীয়াংশ একক ব্যবহার প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) বর্জ্য হিসেবে যত্রতত্র ফেলা হয়। এই বর্জ্য পানি, বায়ু ও মাটিদূষণ সহ পরিবেশও জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করছে। তাই সনাক-পিরোজপুর‘ প্লাস্টিক দূষণ আর নয়’ প্রতিপাদ্য হিসেবে নিয়ে মানববন্ধন, র‌্যালী, প্লাস্টিক দূষণ বিষয়ক প্রচারিভযান ও স্থানীয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে দিবসটি পালন করছে।মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ খান, সনাক সদস্য লুৎফর রহমান, অবসর প্রাপ্ত অধ্যাপক মো. শাহ আলম সেখ, খালিদ আবু, মহিউদ্দিন আকন, ইয়েস সদস্য পুজা সরকার প্রমুখ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সনাক পিরোজপুরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫