ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন সাঈদ খান

হাসান মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ২৪৭ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনসম্পৃক্তির ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত পূজা মণ্ডপে গিয়ে তিনি এই দফাগুলো তুলে ধরেন। এ সময় নাজিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই বন্ধন আরও শক্তিশালী হলে একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা প্রতিবেশীদের আনন্দ-উৎসবে শরিক হতে চাই এবং সুখ-দুঃখে পাশে থাকার বার্তাই আমরা আজ পৌঁছে দিয়েছি।” তিনি আরও বলেন, “অভিন্ন সম্প্রীতির এই আবহমান বন্ধনকে ধরে রেখে সবাই মিলে শান্ত, উন্নত ও সম্প্রীতিপূর্ণ এক পিরোজপুর গড়ে তোলা আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলেন সাঈদ খান

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫