ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
লঘুচাপে উত্তাল সাগর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নাগরিক ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩১ বার পঠিত

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর) পৃথক দুটি বার্তায় এ সতর্কবার্তা দেওয়া হয়।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ ছাড়া অপর এক বার্তায় জানানো হয়, রাত ১টার মধ্যে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এ সতর্কবার্তা জনজীবনে সতর্কতা বাড়িয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষ ঝড়ো হাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্ক সংকেত মানা হলে বড় ধরনের ক্ষতির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লঘুচাপে উত্তাল সাগর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫