ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
স্বাধীনতা দিবসে মোদি

সশস্ত্র নকশাল দমন হয়েছে, তবে ‘মানসিক নকশাল’এখনো আছে

আন্তর্জাতিক ডেস্ক:    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে। তবে নকশালপন্থি চিন্তাধারা এখনো টিকে আছে বলে সতর্ক করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এসব কথা বলেন।

তিনি বলেন, বনাঞ্চলে সশস্ত্র নকশালদের দমন করে দেশকে এই সংকট থেকে মুক্ত করা হয়েছে। তবে সশস্ত্র নকশাল না থাকলেও ‘মানসিক নকশাল’ এখনো রয়েছে।

মোদি অভিযোগ করেন, মাওবাদী মানসিকতার কিছু মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সমাজে অশান্তি ও বিভেদ উসকে দেওয়ার সুযোগ খুঁজছে।

তিনি বলেন, এসব ‘মানসিক নকশালকে’ চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে।  একই সঙ্গে দেশের তরুণদের উন্নত ভারত গড়ার মূলধারার উদ্যোগের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তিনি।

মোদি আরও বলেন, এ ধরনের মানুষ নানা কৌশলে সমাজকে ভুল পথে নেওয়ার এবং সহিংসতা ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে বিরোধ : ফেসবুকে গালাগাল, প্রাণনাশের হুমকির অভিযোগ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

স্বাধীনতা দিবসে মোদি

সশস্ত্র নকশাল দমন হয়েছে, তবে ‘মানসিক নকশাল’এখনো আছে

সর্বশেষ পরিমার্জন : ০১:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬