সাংবাদিক ডিএম ফাইমুর রহমানের প্রতিষ্ঠাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবন নির্মাণে সাহায্যের আবেদন

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১২৯ বার পঠিত

মহান আল্লাহতায়ালার হুকুম বাস্তবায়নে পবিত্র কুরআনের আলোকে এবং নবী করিম (সা.)-এর জীবন ও আদর্শ ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারের লক্ষ্যে ২০১৬ সালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকায় বড় ভবানীপুর দেওয়ান পাড়া হাফিজিয়া ও
কওমী মাদ্রাসার এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে মাদ্রাসাটিতে ৩০ জন এতিম শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং স্থান সংকুলান না হওয়ায় ২০২০ সালে এলাকার জনসাধারণের আর্থিক সহযোগিতায় ৩০০০ বর্গফুট (১০০ফুটx ৩০ফুট ) আয়তনের ৩তলা বিশিষ্ট বিল্ডিং এর কাজ শুরু করা হয়।
১ম তলার ছাদের কলাম পর্যন্ত কাজ করার পর অর্থের অভাবে দীর্ঘ ৩ বছর যাবৎ মাদ্রাসাটির নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এমতাবস্থায় ধর্মীয় ও সামাজিক কর্তব্য মনে করে ইসলামী আদর্শভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির নির্মাণকল্পে আর্থিক সাহায্য দিয়ে এগিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করা হলো।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সাংবাদিক ডি এম ফাহিমুর রহমান জানান, স্বল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি। সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না। কিন্তু এতিম সন্তানদের ইসলামিক শিক্ষার পাশাপাশি মানুষ করার দায়িত্ব নিয়েছি। দায়িত্বটি পালন করা আমার একার দ্বারা সম্ভব হচ্ছে না। দেশ-বিদেশের ভাই-বোনদের সহযোগিতায় আছি মাদ্রাসাটি ৫ শতাংশ জায়গা থেকে শুরু করে এখন পঞ্চাশ শতাংশ হয়েছে। আবাসিক মাদ্রাসা এতিম শিশুদের থাকার জায়গার জন্য ভবন নির্মাণের কাজ চলছে। এখানে আপনারা ইট, বালু, সিমেন্ট, রড নগদ অর্থ দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। এ দান আপনাদের বিফলে যাবে না। এতিম শিশুদের থাকার ঘর উন্নয়নের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
মাদ্রাসাটির সাধারণ সম্পাদক শাহিন দেওয়ান জানান, আপনাদের কত টাকা কত টাকা সহযোগিতা করেন।আসুন আমরা সবাই ভালো কাজে সহযোগিতা করি।


















