ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাংবাদিক হত্যার বিচার দাবিতে মাদারীপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পঠিত

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় মাদারীপুর রিপোর্টার্স ইউনিটি ও জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে যা অত্যান্ত বেদনাদায়ক। আমরা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সারা দেশব্যাপী যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে তাতে করে আমাদের সাংবাদিকতা হুমকির মুখে গিয়ে দাঁড়িয়েছে। আমরা চাই সরকার দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের জন্য সাংবাদিক সুরক্ষা আইন করে তা দ্রুত বাস্তবায়ন করবেন যাতে আমাদের সাংবাদিকরা নিরাপদে সাংবাদিকতা করতে পারে।
মানববন্ধনে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম ফরাজী,বেলাল খান, দৈনিক দিনকার এর মাদারীপুর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক শরীয়তউল্লাহ’র প্রকাশক ও সম্পাদক গাউছ-উর রহমান,ফায়জুল শরীফ,আবুল হাসান সোহেল,সঞ্জয় কর্মকার অভিজিৎ,মেহেদী হাসান সোহাগ,মাসুদ সরদার, রাহাত হোসাইন প্রমুখ।
আরও পড়ুন:


















