ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী বিএনপি নেতা ‘কোপা মাসুদ’সহ ৩ জন গ্রেপ্তার

মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৫১ বার পঠিত

সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী বিএনপি নেতা মাসুদ রানা ওরফে ‘কোপা মাসুদ’কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী বাহিনী। এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।পূর্ব সংবাদ অনুযায়ী, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুইজন হলেন—মাসুদ রানার সহযোগী শেখ বাদশা ফয়সাল ও জুয়েল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, মাদক সেবনসহ একাধিক অভিযোগ রয়েছে।গ্রেপ্তারের পর কোপা মাসুদ ও অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। পাশাপাশি, অপরাধ দমন করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:






















