ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে যুব দিবস পালিত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পঠিত

মুজাহিদুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর যুব বিভাগের উদ্যোগে নানা আয়োজনে যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপা: ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর যুববিভাগের সভাপতি আবু তালেব, সদর ডুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ। সভায় বক্তরা বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়— বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। বক্তরা আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র্যালি বের হয়ে নিউমার্কেট মোড়, খুলনারোড মো হয়ে নারকেলতলা মোড় হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক এসে মিছিলটি শেষ হয়।
আরও পড়ুন:



















