ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেত্রীর অবৈধ ইটভাটা

ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

নইমুল ইসলাম নায়ুম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ১৭৫ বার পঠিত
বালিয়াডাঙ্গীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেত্রীর অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম জুয়েলের ইটভাটা ১৫ দিনের মধ্যে এবং উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলেয়া পারভীনের ইটভাটা ১০ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়। উপজেলার ভানোর ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাট সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন এবং দুওসুও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পলাশ কুমার দেবনাথ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে অবৈধ/ অননুমোদিত ভাবে গড়ে উঠা ইটভাটা জোহানা ব্রিকস  বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক  মোঃ  আলী আসলাম জুয়েলের ইটের ভাটায়  ইস্কুভেটর (ভেকু) যন্ত্র দ্বারা ফিস্ট চিমনির নিচের অংশ ভেঙ্গে ফেলা হয় এবং আগুন লাগানোর অনুপযোগী করে দেয়া হয়। আগামী ১৫  দিনের মধ্যে ইট ভাটার ফিস্ট চিমনির উপরের অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলবেন মর্মে মুচলেকা প্রদান করেন ।মোবাইল কোর্ট পরিচালনার সময় পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যগণের উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলার আরসিবি ফিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে ১০ দিনের মধ্যে ইট ভাটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলায় অবস্থিত আরসিবি ফিক্স ইট ভাটায় অভিযান চালিয়ে এ নির্দেশ দেন উপজেলা প্রশাসন। জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলেয়া পারভীনের মালিকানাধীন ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই এবং আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত।
স্থানীয়রা জানান, আ‍‍`লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ১২-১৫ বছর ধরে স্কুলের পার্শ্বে ইট ভাটাটি চালিয়ে যাচ্ছিলেন তিনি। আমরা এবং স্কুল কতৃপক্ষ উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি। তাঁরা আরও বলেন, শুধু এই একটি ইট ভাটা নয় আমাদের উপজেলায় আরও কিছু ইট ভাটা অনুমোদন নেই এবং সেগুলো বিদ্যালয় গুলোর কাছাকাছি অবস্থিত। আমরা চাই সেই ইট ভাটা গুলোও উপজেলা প্রশাসন দ্রুত ভেঙে ফেলবেন।
ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদিক বিশাল রহমান তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করে বলেন, আলেয়া পারভীন এর মত অনুনোমোদিত ও বিদ্যালয়ের পার্শ্বে যত গুলো ইট ভাটা আছে সবগুলোই এভাবে ভেঙে ফেলা প্রয়োজন। আশা করছি প্রশাসন সবগুলো ইট ভাটায় অভিযান চালিয়ে অনুনোমোদিত ইট ভাটা গুলো ভেঙে ফেলবেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে আজকে এ অভিযান চালানো হয়। এখানে এসে আমরা দেখতে পাই ইট ভাটাটিতে খড়ি জ্বালানো হয়, ইট ভাটাটি বিদ্যালয়ের কাছে এবং ইট ভাটাটি পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই। আমরা প্রায় ২-৩ ঘন্টা ভেকু দিয়ে ইট ভাটাটি ভাঙার চেষ্টা করেও ভাঙতে পারিনি। তাই ইট ভাটার মালিক আলেয়া পারভীন কে ১০ দিনের সময় দিয়েছি ইট ভাটাটি ভেঙে ফেলার জন্য। উনি ১০ দিনের মধ্যে ভেঙে ফেলতে রাজি হয়ে মুচলেকায় স্বাক্ষর দিয়েছেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেত্রীর অবৈধ ইটভাটা

ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫