ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সাবেক ছাত্রনেতা গোলাম মুস্তফা সুমনের মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শন 

এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৪৯ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক সহ-সভাপতি গোলাম মুস্তফা সুমন। গত দুই দিনে তিনি উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকা ৪নং পূর্বধৈর পূর্ব ইউনিয়নের কোরবানপুর, চাপৈর ও খোষঘর গ্রামের ২৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মণ্ডপ পরিদর্শনকালে গোলাম মুস্তফা সুমন পূজার্থীদের সাথে কথা বলেন এবং আয়োজক কমিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে তিনি এই ধর্মীয় উৎসব পরিদর্শনে এসেছেন।

তিনি আরও বলেন, মুসলিম ও হিন্দু আমরা ভাই ভাই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে আমাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে। যেকোনো প্রয়োজনে হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।

এই সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। যুবনেতা সুমন শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাবেক ছাত্রনেতা গোলাম মুস্তফা সুমনের মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শন 

সর্বশেষ পরিমার্জন: ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫