ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
সাভারে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকতার হোসেন, ঢাকা
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৫৩ বার পঠিত

আকতার হোসেন, ঢাকা: সাভারে দুই হাজার চারশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ।
বুধবার (১ এপ্রিল ) ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার মডেল থানার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালায়।
অভিযানে মোঃ সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















